২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট

ইবোলা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট বানিয়েছেন একদল স্বেচ্ছাসেবী, সাহায্য করেছে ওয়েব জায়ান্ট গুগলও। পানি নিরোধক এই ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারবে না ইবোলা জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত ০.৫% ক্লোরিন দ্রবণ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:34 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

বিবিসি জানিয়েছে, ইবোলা মোকাবেলায় চিকিৎসকদের নিরাপদে কাজ করার সুযোগ বাড়াতে ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’-এর ডাকে সারা দিয়ে একসঙ্গে কাজ শুরু করেছেন বিশ্বের বিভিন্ন বেশির ‘টেকি’ সেচ্ছাসেবকরা। এদের মধ্য ছিলেন মোবাইল অ্যাপ নির্মাতা হোয়াইটস্পেলের কর্মী পিম ডে উইট আর হ্যাকফরগুডের ড্যানিয়েল কানিংহামের মতো অনেকেই। পরবর্তীতে যোগ দেয় গুগলও।

সবধরনের শারীরিক তরল বা বডি ফ্লুইডের মাধ্যমে ইবোলা জীবাণু ছড়ায়। আফ্রিকায় ইবোলা প্রকোপের মুখে বিপাকে পরেছেন স্বাস্থ্যকর্মী আর স্বেচ্ছাসেবকরাও। রোগীর সঠিক চিকিৎসা আর সেবা নিশ্চিত করতে প্রেসক্রিপশনের বা কাগজের নোট ব্যবহার নিরাপদ নয় ওই পরিস্থিতিতে। কারণও ওই কাগজের মাধ্যমেও ছড়াতে পারে ইবোলার জীবাণু।

আর রোগীদের সংস্পর্শে যাওয়ার জন্য সেচ্ছাসেবী আর চিকিৎসকদের পরতে হতো ‘প্রোটেকিটভ স্যুট’ আর বিশেষ মাস্ক।

রোগীর সংস্পর্শের আশার পর চিকিৎসক অন্যদের মধ্যে সংক্রমণ এড়াতে নিরাপত্তা বেষ্টনির ভিতর থেকে চিৎকার করে ওষুধের নাম বলেছেন আর বাইরে থেকে অন্য কেউ সেটা লিখে নিয়েছেন, এটা ছিল দৈনন্দিনকার ঘটনা। মুখে মাস্ক পরা অবস্থায় চিৎকার করে ওষুধের নাম বলায় অনিচ্ছাকৃত ভুলের সংখ্যাও কম নয় বলে জানিয়েছে এমএসএফ।

এমন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট নির্মাণের আহ্বান জানিয়েছিল সংগঠনটি।

গ্লাভস পরা অবস্থাতেও ব্যবহার করা যায় ট্যাবলেটটি। পানি নিরোধক হওয়ায় ক্লোরিন সলিউশনেও চুবিয়ে নেওয়া যায় এটি। ক্লোরিন সলিউশন সরাসরি ত্বকে লাগলে ‘কেমিকাল বার্ন’-এর শিকার হতে পারেন ভুক্তভোগী।

ওয়্যারলেস প্রযুক্তিতে কোনো কেবল ছাড়াই দ্রুত চার্জও হয় ট্যাবলেটটি। চার্জ শেষে বিশেষ একটি টেবিলে রাখলেই স্বয়ক্রিয়ভাবে চার্জ হয় ডিভাইসটি। পোস্ট স্ট্যাস্প আকারের ছোট একটি লোকাল নেটওয়ার্ক সার্ভারের সঙ্গে ওয়্যারলেস কানেকশন রাখে ওই ট্যাবলেট।