২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে ‘পেইড সাবস্ক্রিপশন’!

বিজ্ঞাপন ছাড়াই নিজস্ব কনটেন্ট প্রচারের জন্য নতুন ‘পেইড সাবস্ক্রিপশন’ সেবা চালু করার কথা ভাবছে ইউটিউব। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একাধিক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ‘ইউটিউব মিউজিক কি’র মতো হতে পারে নতুন সেবাটি, যেখানে নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও কনটেন্টগুলো দেখাতে পারবেন ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

দ্য ইনডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জনপ্রিয় ভিডিও ব্লগার এবং ইউটিউব তারকাদের সঙ্গে নিজস্ব প্রযোজনায় ভিডিও তৈরির সম্ভাবনা বিবেচনা করে দেখছে ইউটিউব। সাবস্ক্রিপশন সেবায় সাইন আপ না করেও হয়তো ব্যবহারকারীরা ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন, তবে সেক্ষেত্রে  ভিডিওগুলো বিজ্ঞাপনবিহীন হবে না বলে ধারণা প্রকাশ করেছে ইনডিপেন্ডেন্ট।

হুলুর মতো ‘অন-ডিমান্ড ভিডিও সার্ভিস’ সেবাগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার চেষ্টা করছে  ইউটিউব। এই প্রতিষ্ঠানগুলো পুরানো ইউটিউব তারকাদের দলছুট করে নিজেদের সেবায় যোগ করার জন্য চেষ্টা করছে। প্রতিষ্ঠানগুলোর আশা, তাদের নিজস্ব মডেলে আয় বাড়বে সাবেক ইউটিউব তারকাদের।

ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, সাবস্ক্রিপশন সেবা চালু করলে আয় বাড়বে ইউটিউবের। প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুজব— গুগলের মালিকানায় যাওয়ার পর থেকে মুনাফা অর্জন কঠিন হয়ে দাঁড়িয়েছে ইউটিউবের জন্য। সাবস্ক্রিপশন সেবা চালু করে মুনাফা বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।