কিউবায় প্রথম পাবলিক ওয়াই-ফাই চালু
কিউবায় প্রথমবারের মতো চালু হল ‘পাবলিক’ ওয়াই-ফাই। দেশটির হাভানায় কিউবান ভাস্কর কে’কো মালিকানাধীন সাংস্কৃতিক কেন্দ্রে চালু করা হচ্ছে এই সুবিধা।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কিউবার রাষ্ট্রীয় টেলিকম সংস্থা এটেকসা কে’কোকে তার নিজ কালচারাল সেন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করার অনুমতি দিয়েছে। কিউবা সরকারের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগ থাকায় অনুমতি মিলরেও এজন্য তাকে প্রতি মাসে গুনতে হবে ৯শ’ মার্কিন ডলার।
কিউবায় ইন্টারনেট ব্যবহার বেশ ব্যয়বহুল। ক্যাফেতে এক ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যয় করতে হয় সাড়ে চার মার্কিন ডলার, যা একজন কিউবানের সাপ্তাহিক গড় আয়ের সমান। আর দেশটির জনসাধারণের মাত্র ৫-২৫ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছে। সাধারণ জনগণকে ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত করতেই কে’কো বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৩ সালের জানুয়ারি মাসে আইসল্যান্ড ও ভেনিজুয়েলার মধ্যবর্তী সমুদ্রতলে কেবল স্থাপনার মাধ্যমে কিউবার ইন্টারনেট ব্যবস্থা উন্নত করা হলেও, এখনও দেশটিতে ইন্টারনেট সংযোগের হার বিশ্বের অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক ভাবে অনেক কম বলে জানিয়েছে বিবিসি।
