আদালত এড়িয়ে ফ্রান্সে পাঁচ সাইট বন্ধ
নতুন ক্ষমতাবলে পাঁচটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ফরাসী সরকার এবং এবিষয়ে কোনো আইনানুগ অনুমোদন ছিলনা। ওয়েবসাইটগুলো সন্ত্রাসে উৎসাহ দেয় বলে দাবি দেশটির সরকারের।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট সেবাদাতাদের ২৪ ঘন্টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে ফরাসী সরকার। ইউরোপিয়ান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওভিএইচ-এর চেয়ারম্যান টুইটারের মাধ্যমে জানান, এ বিষয়ে তার প্রতিষ্ঠানকে কোনোরকম সতর্কীকরণ বার্তা দেয়া হয়নি।
সন্ত্রাসে উৎসাহ দেয় এবং ‘শিশুদের অশ্লীল ছবি’ ইন্টারনেটে প্রচার করে এমন ওয়েবসাইটগুলোর উপর প্রযোজ্য ফরাসী সরকারের ওই নতুন ক্ষমতা, জানিয়েছে বিবিসি। গত বছর দেশটির পার্লামেন্টে আরও কয়েকটি সন্ত্রাসব বিরোধী পদক্ষেপের পাশাপাশি ওই ক্ষমতার অনুমোদন পায় সরকার। তবে এবারই প্রথমবারের মত ওই ক্ষমতা ব্যবহার করে আদালতে অনুমোদন ছাড়াই ওয়েবসাইট বন্ধের আদেশ এল।
