নিষিদ্ধ বিষয়ে নতুন সচ্ছতা ফেইসবুকে
ঠিক কোন ধরনের লেখা বা ছবি নিষিদ্ধ বলে বিবেচিত হবে সে বিষয়ে বিষদ ব্যখ্যা দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। এ বিষয়ে ‘আগের চেয়ে স্বচ্ছ’ এবং নতুন নীতিমালা তৈরি করেছে এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট। এখন থেকে প্রতিষ্ঠানটির সাইটে পুরোনো নীতিমালার বদলে এই নতুন নীতিমালা দেখা যাবে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই নীতিমালা আরও স্বচ্ছ্বতা প্রকাশ করবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন এ প্রতিষ্ঠানটি।
ফেইসবুকের নতুন নীতিমালায় ‘বিপদজনক সংগঠন’, ‘অপরাধ কার্যক্রম’, ‘সেলফ-ইনজুরি’, ‘হেইট স্পিচ’ ও ‘বুলিয়িং’-এর মতো বিভিন্ন শ্রেণি রাখা হয়েছে। এ ছাড়া সাইটটিতে ঠিক কোন ধরনের ‘নগ্নতা’ পোস্ট করার ক্ষেত্রে বাঁধা থাকবে না সে বিষয়টিও বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের সাইটের ‘ব্যানড’ কনটেন্টের ব্যাপারে ব্যবহারকারীদেরকে আগের চেয়ে বেশি তথ্য দিচ্ছে বলেই জানিয়েছে বিবিসি।
অন্যদিকে প্রতিষ্ঠানটির একজন নিরপত্তা পরামর্শক এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “অন্যান্য আরও যেসব পদক্ষেপ নেওয়া যেত তা না নেয়াটা হতাশাজনক”। ফেইসবুকের তথ্য অনুসারে, প্রতিমাসে অন্তত এক বার হলেও একশ’ ৪০ কোটি মানুষ তাদের সেবা ব্যবহার করেন।
