২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস-অ্যান্ড্রয়েডে মাইক্রোসফটের কর্টানা!

আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে নিজস্ব ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট কর্টানার সেবা চালু করার পরিকল্পনা করছে মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

কর্টানার সঙ্গে সংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে এই চমকপ্রদ খবর জানিয়েছে রয়টার্স।

আপাতত উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের ডিভাইসেই ব্যাপক উপস্থিতি কর্টানার। এই ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট উইন্ডোজ ১০-এর ‘অবিচ্ছেদ্য অংশ’ হবে--এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।

কর্টানার ক্রস-পাটফর্ম উপস্থিতি নিয়ে মাইক্রোসফটের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকারোক্তি বা ঘোষণা পায়নি রয়টার্স। তবে সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট সেবা নিয়ে মাইক্রোসফটের ভবিষ্যত পরিকল্পনার অনেক কিছুই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এরিক হরভিটজ।

হরভিটজের বক্তব্য অনুযায়ী, ইমেইল পড়ে বুঝতে পারবে কর্টানা। এরপর ব্যবহারকারীকে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জানানোর মতো কাজগুলো করবে এই ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট।