২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবায় নকল অ্যাপল ওয়াচ

বাজারে অ্যাপল ওয়াচ কিনতে পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে। ডিভাইসটি প্রি-অর্ডার করলেও অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত। এর মধ্যেই চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবায় হাজির নকল অ্যাপল ওয়াচ!

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

আলিবাবার টাওবাও সাইটে ওই নকল অ্যাপল ওয়াচের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ‘AW08’ আর ‘iWatch’ নামে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আসল অ্যাপল ওয়াচের মতোই দেখতে নকল ডিভাইসগুলোর কেসিং আর অ্যাপের ইউজার ইন্টারফেইস।

স্ট্র্যাপগুলোও দেখতে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি স্ট্র্যাপের মতো। তবে ডিভাইসগুলো যে অ্যান্ড্রয়েড চালিত সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে। নকল অ্যাপল ওয়াচগুলো আলিবাবায় বিক্রি হচ্ছে ৪০ ডলার দামে।

হার্টরেট মনিটর সেন্সর নেই ‘ভুয়া’ অ্যাপল ওয়াচে। ব্যাটারি লাইফও আসল ডিভাইসগুলোর থেকে বেশি।

ইবে ও অ্যামাজনের মার্কেটপ্লেস সেবার মতো আলিবাবায় তৃতীয়পক্ষীয় বিক্রেতার পণ্য বাজারজাত করে টাওবাও। নকল পণ্য বিক্রেতাদের দৌরাত্ব প্রতিরোধ করতে সর্বাত্ত্ক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে আলিবাবা কর্তৃপক্ষ।