২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে পেবলের নতুন ডিভাইস

চলতি সপ্তাহেই আসছে আলোচিত স্মার্টওয়াচ নির্মাতা ‘পেবল’-এর তৈরি নতুন পণ্য। নিজস্ব ওয়েবসাইটে নতুন পণ্য নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিলেও তা আদতে কী হবে সে ব্যাপারে মুখ খুলছে না প্রতিষ্ঠানটি। 

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, পেবল নতুন পণ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেবে ২৪ ফেব্রুয়ারি। পেবলের ওয়েবসাইটে নতুন পণ্য নিয়ে পোস্ট সবার প্রথম চোখে পরেছিল নাইনটুফাইভম্যাক ওয়েবসাইটটির। পরবর্তীতে চলতি সপ্তাহেই নতুন পণ্য উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে গেটপেবল ডটকম।

চলতি মাসের শুরুতেই স্মার্টওয়াচ ও অন্যান্য পরিধেয় ডিভাইসের সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে নতুন পরিকল্পনার কথা বলেছিলেন পেবল সিইও এরিক মিজিকোভস্কি।  নির্মাণাধীন নতুন ডিভাইসগুলো নিয়েও আছে নতুন পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন তিনি।

২০১২ সালে কিকস্টারটার ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটি ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছিল পেবল। ২০১৩ সালের শুরুর দিকেই বিনিয়োগকারীদের হাতে স্মার্টওয়াচ তুলে দেয় প্রতিষ্ঠানটি। বাণিজ্যিকভাবে বাজারে আসে ওই বছর গ্রীস্মে। বাজারের প্রচলিত স্মার্টওয়াচগুলোর মধ্যে পেবলের স্মার্টওয়াচই সবচেয়ে জনপ্রিয় বলে জানিয়েছে ম্যাশএবল।