অস্কার নমিনেশনে পাইরেসি বেড়েছে
অনলাইন পাইরেসির ভিত্তিতে করে অস্কার প্রদান করা হলে ‘আমেরিকান স্নাইপার’ সেরা মুভি আর বার্ডম্যান মুভির পরিচালক আলহান্ড্রো ইনারিটু সেরা পরিচালকের অস্কার জিতে নিতেন নিশ্চিন্তে।-- চমকপ্রদ এই তথ্য বেড়িয়ে এসেছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ইরডিটোর এক গবেষণার প্রতিবেদনে।
ইরডিটোর প্রতিবেদন অনুযায়ী, অস্কার ২০১৫-এর বিভিন্ন বিভাগে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পাইরেসির মাত্রা বেড়ে গেছে ওই সিনেমাগুলোর, বিশেষ করে মূলধারার বাইরে স্বাধীন নির্মাতাদের তৈরি ‘ইনডি’ সিনেমাগুলোর বেলায়।
‘ক্রলার’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে বিটটরেন্ট পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং সেবার উপর নজর রেখেছিল ইরডিটো। ইরডিটোর তথ্য অনুযায়ী, মনোনয়ন ঘোষণা করার আগের সময়ের তুলনায় মনোনয়ন ঘোষণা করার পর সেলমা, আমেরিকান স্নাইপার, স্টিল অ্যালিস, ওয়াল্ড ও বার্ডম্যান সিনেমাগুলোর প্রতিটি বিশ্বব্যাপী অবৈধভাবে ডাউনলোড করা হয়েছে ১ লাখেরও বেশিবার।
গবেষণার অংশ হিসেবে মনোনয়ন পাওয়ার এক সপ্তাহ আগে থেকে শুরু করে এক সপ্তাহ পর পর্যন্ত পাইরেসির হার তুলনা করেছে প্রতিষ্ঠানটি।
