২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরা’র জন্য তোশিবার ক্যামেরা

করেছে তোশিবা। গুগলের সঙ্গে জোট বেঁধে প্রজেক্ট আরা’র দ্বিতীয় প্রোটোটাইপ ‘স্পাইরাল ২’-এর জন্য ক্যামেরা মডিউলগুলো বানিয়েছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

ওয়েব জায়ান্ট গুগলের মডিউলার স্মার্টফোন প্রকল্প ‘প্রজেক্ট আরা’র জন্য তৈরি তিনটি নতুন ক্যামেরা মডিউল প্রদর্শন

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, তোশিবার ক্যামেরা মডিউলগুলোতে আছে ৫ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর মধ্যে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে থাকছে ‘ব্রাইট মোড’ এবং ‘হাই ফ্রেম রেট’ নামে দুটি ফিচার।

স্মার্টফোন নিয়ে গুগলের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি প্রজেক্ট আরা। এই প্রকল্পে তৈরি স্মার্টগুলোর মূল কাঠামো ঠিক রেখে ক্যামেরা বা প্রসেসরের মতো বিভিন্ন যন্ত্রাংশ নিজের প্রয়োজন ও পছন্দ মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ক্রেতা।

তোশিবার তৈরি ক্যামেরা মডিউলগুলো মূলত প্রজেক্ট আরা’র দ্বিতীয় প্রোটোটাইপ স্পাইরাল ২-এর জন্য। জানুয়ারিতে প্রজেক্ট আরা ডেভেলপার সম্মেলনে স্পাইরাল ২ দেখিয়েছিল গুগল। স্পাইরাল ৩ নামের আরেকটি প্রোটোটাইপ বানানোর পরিকল্পনা আছে গুগলের।

ম্যাশএবল জানিয়েছে, ২০১৬ সালের পুয়ের্টো রিকোর রাস্তায় ‘ফুডট্রাক’ ধাঁচের বাহনে করে প্রজেক্ট আরার স্মার্টফোনগুলো বিক্রি শুরু করবে গুগল। অন্যান্য দেশে স্মার্টফোনগুলো কবে নাগাদ বাজারজাত করা হবে সে বিষয়ে এখনও কিছুই জানায়নি গুগল।