টয় ফেয়ার ২০১৫-তে লেগো জুরাসিক ওয়ার্ল্ড
শনিবার টয় ফেয়ার ২০১৫-তে লেগো দিয়ে বানানো জুরাসিক ওয়ার্ল্ড মডেলের আনুষ্ঠানিক প্রদর্শনী করল লেগো। লেগোর নতুন অ্যানিমেশন মুভি জুরাসিক ওয়ার্ল্ডের আদলে তৈরি করা হয়েছে মডেলগুলো।
প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভার্সাল স্টুডিওর সঙ্গে জোট বেধে জুরাসিক ওয়ার্ল্ড অ্যানিমেশন মুভিটি তৈরি করছে লেগো। মডেলটির প্রবেশদ্বারে ক্লাসিক জুরাসিক পার্ক লেখাটি না থাকলেও র্যাপটর, জিপ, হেলিকপ্টার, ফ্লেয়ার ইত্যাদি থাকছে। আর টি.রেক্স ডাইনোসর তো আছেই। মডেলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে ১লা মে— জানিয়েছে ম্যাশএবল।
মুল মডেল, নাম “ইন্দোমিনাস রেক্স ব্রেকআউট”-এ আছে একটি সাদা টি.রেক্স ডাইনোসর, যে তার খাঁচা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। মডেলটিতে আরও আছে একটি এসিউ ট্রুপার, একজন হ্যান্ডলার, ১টি হেলিকপ্টার, ৪টি মিনিফিগার, এবং একটি জাইরোবল। মূল্য ১২৯ ডলার।
আরেকটি মডেলের নাম টেরানোডন ক্যাপচার, মূল্য ২০ ডলার। এতে আছে একটি “জুরাসিক ওয়ান” হেলিকপ্টার যা জাল নিয়ে তাড়া করবে টেরানোডন ডাইনোসরকে।
ডিলোফোসরাস অ্যামবুস মডেলের মূল্য ৩০ ডলার, আছে ডিলোফোসরাস ডাইনোসর, এক তরুন মিনিফিগার, একটি জাইরোবল, একজন এসিউই সৈনিক ও একটি শক রডযুক্ত জিপ।
র্যাপটর ফ্যানদের জন্য আছে ৫০ ডলারের র্যাপটর র্যামেপেজ সেট। আছে মুভির মূল চরিত্র ওয়েইন ও তার মোটর বাইক, একটি ফ্লিক শুটার, একটি মেডিকাল ট্রাক এবং ব্লু ও চার্লি নামের দুই ডাইনোসর।
সবশেষে ৭০ ডলার মূল্যের টি.রেক্স ট্র্যাকার শোকেস। আছে টি.রেক্স, চারটি লেগো মিনিফিগার, রোপ শুটার, একটি ট্রাক ও খাঁচা।
