২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কম্পিউটার চালাবে ‘স্মার্ট ডাইনো’

ফেব্রুয়ারির দ্বিতীয় সোমবার ইন্টারন্যাশনাল টয় ফেয়ারে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কগনিটয়’ বাজারে এনেছে ‘স্মার্ট টয় ডাইনো’। চলতে অক্ষম বলতে সক্ষম বাচ্চাদের এই খেলনাটিতে ‘আইবিএম’-এর তৈরি  সুপার কম্পিউটার ‘ওয়াটসন কগনিটিভ কম্পিউটিং সিস্টেম’ ব্যবহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম ম্যাশএবল জানিয়েছে, এই ‘কিকস্টার্টার প্রজেক্টটির’ একটি ভিডিও চিত্রে প্লাস্টিকের একটি ডাইনোসর দেখা যায় যার পেটে একটি বড় ‘বাটন’ যুক্ত করা আছে। ‘ন্যাচরাল ভয়েস প্রসেসিং’ প্রযুক্তি ও ‘ফ্রেন্ডজিন’ সফটওয়্যারের সাহায্যে খেলনাটি বাচ্চাদের কথা শুনতে এবং তা বিভিন্ন রকম কণ্ঠে উত্তর দিতে সক্ষম।

এই খেলনাটি বানানোর উদ্দেশ্য এর গঠনশৈলীর মতো অতটা জটিল নয়। বাচ্চাদের কথা শুনে তার যথাযথ উত্তর প্রদান করাই খেলনাটির মূল কাজ। তবে, সময়ের সঙ্গে খেলনাটি একটি বাচ্চার পছন্দের রঙ বা  কবিতার মতো ব্যক্তিগত পছন্দের দিকগুলো সনাক্ত করতে সক্ষম।  বয়সভেদে বাচ্চাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতেও সক্ষম এ খেলনা। 

খেলনাটি বাচ্চাদের জন্য শিক্ষামূলকও বটে। এটি বাচ্চাদের শোনাবে কৌতুক আর সমাধান করতে দেবে বিভিন্ন কুইজ আর ছোটখাট গাণিতিক সমস্যা। বাচ্চার অভিভাবকরা ক্লাউডভিত্তিক একটি কনসোলের মাধ্যমে তাদের স্মার্ট ডিভাইসে বাচ্চার উন্নটি ও মেধাবিকাশ যাচাই করতে পারবেন, এমন সুবিধা দেয়ার পরিকল্পনাও রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির।