বিশ্বের প্রথম ড্রোন সার্কাস
খুব শিগগিরই অভিষেক হতে যাচ্ছে বিশ্বের প্রথম ড্রোন সার্কাসের! আলোড়ন সৃষ্টি করেছে ড্রোন সার্কাসের ট্রেইলার ভিডিও।
প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চায়নের সঠিক দিনটি ঘোষণা না করলেও বিশ্বের প্রথম ড্রোন সার্কাসের অভিষেকের স্থানটি নিশ্চিত। নেদারল্যান্ডসের ‘অ্যামস্টারডাম এরিনা’-তে প্রথমবারের মতো দর্শকদের সামনে হাজির হবে ওই ড্রোন সার্কাস।
ড্রোন সার্কাসের প্রথম মঞ্চায়নের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘এয়ার’। দ্য রয়্যাল নেদারল্যান্ডস এয়ার ফোর্সের সঙ্গে জোট বেঁধে অনুষ্ঠানের আয়েঅজন করেছে ডাচ প্রতিষ্ঠান ফিউযা।
ট্রেইলার ভিডিওটি বিশ্লেষণ করে সিনেট ধারণা করছে লেজার ডিভাইস আর বিভিন্ন ধরণের বাজি বহন করবে ড্রোনগুলো। ড্রোন সার্কাসের প্রথম মঞ্চায়নের টিকেটগুলো খুব শিগগিরই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে সিনেট।
