২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইমেসেজ ও ফেইসটাইম নিরাপত্তায় কড়াকড়ি

আইফোন ও ম্যাক কম্পিউটারের আইমেসেজ ও ফেইসটাইম ফিচারে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা যোগ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর মাধ্যমে অ্যাপল ডিভাইসের বহুল ব্যবহৃত এই ফিচার দুটিতে যোগ হল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সেবায় পাশাপাশি ব্যবহারকারীর নিজের মোবাইল বা পেয়ার্ড স্মার্টফোনে দ্বিতীয় পাঠানো সিকিউরিটি কোড ব্যবহৃত হয়। এতে ওই ডিভাইস হ্যাক করা হ্যাকারদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

গুগল, মাইক্রোসফট, ড্রপবক্স, টুইটার এবং ফেইসবুকের সেবায় ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ প্রযুক্তি বহুল ব্যবহৃত। আর এই নিরাপত্তা ব্যবস্থা চালু করা সহজ হওয়ায় এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

২০১৪ সালে হলিউডি সেলিব্রেটিদের অ্যাপল ডিভাইস থেকে স্পর্শকাতর কনটেন্ট হ্যাক হওয়ার ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছিল প্রতিষ্ঠানটি।