দাম কমলো গ্যালাক্সি এস৫-এর
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৫ স্মার্টফোন এখন কিনতে পাওয়া যাবে ৩৯ হাজার ৯’শ টাকায়।
স্যামসাং বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৩ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে। কেবল স্যামসাং স্মার্টফেঅন ক্যাফের জন্যেই এই অফারটি প্রযোজ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আর ধূলা ও পানি রোধী কেসিং আছে স্মার্টফোনটির। ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য আছে ‘আল্ট্রা পাওয়ার সেভিং মোড’।
প্রযুক্তি বাজারে জোর গুজব পহেলা মার্চের ‘আনপ্যাকড’ ইভেন্টে নতুন গ্যালাক্সি এস৬ স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং। ঠিক এমন সময়েই বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ডিসকাউন্ট চালু করলো স্যামসাং বাংলাদেশ।
