২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের বিরূদ্ধে সাইবার যুদ্ধ

জঙ্গীসংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর ব্যবহৃত সোশাল মিডিয়া অ্যাকাউন্টের উপর সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস। সন্দেহভাজন আইএস কর্মীদের একশ টুইটার ও ফেইসবুক অ্যাকাউন্ট ফাঁস করে দিয়েছে আলোচিত সংগঠনটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

জানুয়ারি মাসেই আইসের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করেছিল অ্যানোনিমাস। ‘অপারেশন আই’ এখনও চলছে বলে অ্যানোনিমাসের নিশ্চিত করেছে, জানিয়েছে বিবিসি। 

“আইএস আমরা তোমাদের শিকার করবো, তোমাদের সাইট, ইমেইল এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেব, তোমাদের মুখোশ খুলে দেব।”-- ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে আইএসকে এভাবেই সতর্ক করে দিয়েছে অ্যানোনিমাস।

“আমরা মুসলিম, খ্রিস্টান, ইহুদি, আমরা হ্যাকার, ক্র্যাকার, হ্যাকটিভিস্ট, ফিশার, এজেন্ট, স্পাই অথবা আপনার প্রতিবেশি। আমরা সব ধর্মের, বর্ণের, জাতির। মনে রাখবেন যে জঙ্গীরা নিজেদের ইসলামিক স্টেট বলে দাবি করছে তারা আসল মুসলিম নয়।”-- বক্তব্য অ্যানোনিমাসের।

ওই ইউটিউব ভিডিওর নিচে আইএসের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর লিংক পোস্ট করে দিয়েছে অ্যানোনিমাস।