২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ালকোমকে সাড়ে ৯৭ কোটি ডলারের জরিমানা

১৪ মাসের তদন্ত শেষে পেটেন্ট লাইসেন্সবিষয়ক মামলায় মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকোমকে সাড়ে ৯৭ কোটি ডলার জরিমানা করেছে চীন সরকার। চীনের ইতিহাসে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় জরিমানা এটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

অ্যান্টি-মনোপলি আইন লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোয়ালকমের বিরুদ্ধে ‘অ্যান্টি-মনোপলি’ ও পেটেন্ট আইন ভঙ্গের অভিযোগ এনেছিল চীন সরকার।

জরিমানা নিয়ে চীন সরকারের সঙ্গে লড়বে না নিশ্চিত করেছে কোয়ালকম।

তাদের এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “তদন্তের ফলাফল নিয়ে কোয়ালকোম হতাশ হলেও ন্যাশনাল ডেভেলোপ অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) প্রতিষ্ঠানটির সংশোধনের পরিকল্পনা যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়ায় তারা সন্তুষ্ট”।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ মোলেনকফ এখন সামনের দিনগুলোর জন্য আশাবাদী। তিনি বলেন, “আমরা এখন আমাদের গ্রাহক ও অংশীদারদের উপর সম্পূর্ণ মনোযোগ দেব এবং সামনের সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করব।”