২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবা’র স্মার্টফোনে বিনিয়োগ

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইজুতে ৫৯ কোটি ডলার বিনিয়োগ করেছে আলিবাবা। মেইজুর তৈরি স্মার্টফোনগুলোর মাধ্যমে নিজস্ব আলিউন অপারেটিং সিস্টেম বাজারজাত করবে শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটি। 

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন বিনিয়োগের খবর এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে আলিবাবা ও মেইজু। এই বিনিয়োগ চুক্তির মাধ্যমে স্মার্টফোন বাজারে আলিবাবার নিজস্ব অপারেটিং সিস্টেমের বিস্তার সহজ হবে বলে জানিয়েছে সাইটটি।

বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার আলিবাবা। অ্যামাজন আর ইবের থেকেও মূল্য বেশি আলিবাবার আইপিওর। প্রতিষ্ঠানটির এই নতুন বিনিয়োগকে একটি ‘কৌশলগত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছে এনগ্যাজেটস ডটকম।