এল প্রোলিংক ডিসপ্লে রাউটার
পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার সাপোর্ট সুবিধার ডিসপ্লে নির্ভর ভ্রাম্যমান রাউটার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রোলিংক পিআরটি৭০০৬এইচ মডেলের এই রাউটারটির হটস্পট ব্যবহার করে ২১.৬ এমবিপিএস পর্যন্ত গতিতে একটি সিমের সংযোগ থেকেই একই সময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ১০ জন।
ডিম্বাকৃতির রাউটারটির ওএলইডি ডিসপ্লের মাধ্যমে চলতি পথে ডিভাইসের চার্জ থেকে শুরু করে ওয়াইফাই ও ইন্টারনেটের গতির মতো গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় সহজেই। স্মার্টফোনের ওপর বাড়তি চাপ কমিয়ে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রোলিংক পআরটি৭০০৬এইচ রাউটারটির দাম ৩ হাজার ৪০০ টাকা। সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সুবিধা।
