২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে আসছে গ্যালাক্সি এস৬

১ মার্চ এক ‘আনপ্যাকড’ ইভেন্টের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ধারণা করা হচ্ছে পহেলা মার্চের ওই ইভেন্টেই উন্মোচন করা হবে প্রতিষ্ঠানটির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 12:03 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

সিএনএন জানিয়েছে, স্যামসাংয়ের পক্ষ থেকে ‘আনপ্যাকড’ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম আর বিশেষজ্ঞদের কাছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে স্যমসাং টানা ছয় বছর করে গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলোর বাজারজাত করছে।

২০১২ সালে বাজারে আসা গ্যালাক্সি এস৩ মডেলটির পর বড় কোনো পরিবর্তন আসেনি গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলোর ফর্মফ্যাক্টর বা বাহ্যিক চেহারায়। তবে নতুন মডেলটিতে আগের মডেলগুলোর তুলনায় যথেষ্টই পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। এস৬-এর সম্ভাব্য পরিবর্তন/ফিচারগুলোর ব্যাপারে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলোর প্লাস্টিক কেসিং নিয়ে পছন্দ ছিল না  ক্রেতা/ব্যবহারকারীদের অনেকেরই। ক্রেতাদের চাহিদার কারণে এবারের গ্যালাক্সি এসে ধাতব কেসিং থাকবে বলে জানিয়েছে সিএনএন। গ্যালাক্সি এ৫ স্মার্টফোন নির্মাণে ধাতব কেসিং ব্যবহার করে ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, এস৬ স্মার্টফোনেও একই ধরনের ধাতব কেসিং থাকবে।

গাঢ় নীল, নীলচে সবুজ, সোনালি আর সাদা রঙের কেসিংয়ে স্মার্টফোনটি বাজারজাত করা হতে পারে স্মার্টফোনটি।

অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকবে না এস৬-এ। ক্রেতাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানো অ্যাড-অন সফটওয়্যারগুলো অপশনাল ডাউনলোড হিসেবে থাকবে।

প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুজব, গ্যালাক্সি এস৬-এ থাকবে না শীর্ষ চিপ নির্মাতা কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮১০ মাইক্রোচিপ।

ধারণা করা হচ্ছে এপ্রিল মাসেই বাজারে বিক্রি শুরু হবে নতুন গ্যালাক্সি এস স্মার্টফোনের।