উদ্ধার করা হল এডস্যাক কম্পিউটারের অংশ
যুক্তরাজ্যে তৈরি একটি পাইওনিয়ারিং কম্পিউটারের কিছু আসল অংশ পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
বিবিসি জানিয়েছে, খুঁজে পাওয়া অংশগুলো ঐতিহাসিক এডস্যাক কম্পিউটারের। কম্পিউটারটি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ১৯৪০ সালে বিজ্ঞানিদের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
এডস্যাক কে পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহনের পরপরই আসল এই যন্ত্রাংশগুলোর খবর জানা যায়। খুঁজে পাওয়া অংশগুলো কম্পিউটারটি আবার তৈরির লক্ষ্যে দান করা হয়েছে।
১৯৪৯ সালের মে মাসে এডস্যাক (ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর) কম্পিউটারটি প্রথমবারের মতো যাত্রা শুরু করে। ১৯৫০ সালে ব্যবহার বন্ধের পর থেকে আবার আবিষ্কারের আগ পর্যন্ত এই অংশগুলোর তথ্য কেউ জানতো না।
এডস্যাকের ব্যবহার শেষ হওয়ার পর একে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। তবে, সেসময়ে কে কম্পিউটারটিকে কিনেছিলেন তা অজানাই রয়ে গেছে। নিলামের বিষয়টি নিশ্চিত না হলেও আন্যান্য অংশগুলোও কেমব্রিজের আশপাশের অঞ্চলগুলোর বাড়ির গ্যারেজ, বাগানেই পাওয়া যাবে বলে মনে করেন এডস্যাক পুনঃনির্মান প্রজেক্টের প্রধান ড. আন্ড্রু হারবার্ট।
