২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের হুমকি দিয়ে হ্যাকার জেলে

কম্পিউটার হ্যাক করে খুনের হুমকি দাতা এক হ্যাকারকে আট বছরের কারাদণ্ড দিয়েছে জাপানের আদালত।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বিবিসি জানিয়েছে, ইউসুকে কাতাইয়ামা নামের ওই জাপানি হ্যাকার অন্যের কম্পিউটার হ্যাক করে খুনের হুমকি দিতেন। সাইবার অপরাধ ঠেকাতে সেদেশের পুলিশের অক্ষমতা তুলে ধরার জন্যই এমন কাজ করতেন বলে দাবি করেছেন তিনি।

ট্রোজান হর্স ভাইরাস ব্যবহার করে অজ্ঞাত ব্যাক্তির কম্পিউটার হ্যাক করে তাকে খুনের হুমকি প্রদান ও বিভিন্ন ধাঁধাঁ দেখিয়ে জাপানের সংবাদমাধ্যমগুলোর আলোচনায় উঠে আসে ৩২ বছর বয়সী এই হ্যাকার।

সাইবার অপরাধের কারণে অনেক সময় ভুল ব্যাক্তিকে আটক করে পুলিশ। এর ফলে অনেক নির্দোষ ব্যক্তিকে হতে হয় ভোগান্তির শিকার। এ ‘সমস্যা তুলে ধরতেই’ এমন কাজ করেছেন বলে দাবি করেন এই হ্যাকার। টোকিও আদালতের বিচারক কাটসুনোরি ওহনো এ বলেন, “সে অপরাধ করেছে এবং তার উদ্দেশ্য ছিল ভুল ব্যক্তিকে আটক করানো।”

হ্যাক হওয়া কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধাঁধাঁ দিয়ে পুলিশকে বিভ্রান্ত করত এই হ্যাকার। ২০১২ সালের ডিসেম্বর মাসে এই ‘অজ্ঞাত’ অপরাধীকে ধরিয়ে দিলে ৩০ লাখ ইয়েন পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছিল জাপানি পুলিশ।