এইচ ২০০ আনল সিমফনি
বাংলাদেশের বাজারে নতুন এক্সপ্লোরার এইচ ২০০ স্মার্টফোন বিক্রি শুরু করেছে সিমফনি। স্মার্টফোন নির্মাতা এই দেশি প্রতিষ্ঠান এইচ ২০০-কে চিহ্নিত করছে ‘সেলফি স্পেশালিস্ট’ নামে।
এক সংবাদবিজ্ঞপ্তিতে সিমফনি জানিয়েছে, এক্সপ্লোরার এইচ ২০০ স্মার্টফোনে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৪ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে আছে ডুয়াল সিম স্মার্টফোনটিতে।
অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে এক্সপ্লোরার এইচ ২০০। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও ১ জিবি র্যাম আছে এতে। ইন্টারনাল মেমোরি ১৬ জিবি, সর্বোচ্চ ৩২ জিবি এসডি কার্ড ব্যবহার করা যাবে।
সাদা এবং কালো এই দুই রঙের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে স্মার্টফোনটি। দাম হবে ১২ হাজার ৯৯০ টাকা।
