২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনে দাম কমাল স্যামসাং

ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন ক্রেতাদের নতুন অফার চালু করেছে স্যামসাং বাংলাদেশ। নতুন অফারের অংশ হিসেবে পুনঃনির্ধারণ করা হয়েছে গ্যালাক্সি এইস নেক্সট, গ্যালাক্সি কোর ২, গ্যালাক্সি এস ডুয়োস ৩ আর গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম স্মার্টফোনগুলোর বিক্রয় মূল্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এক সংবাদবিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, গ্যালাক্সি এইস নেক্সট এখন কিনতে পাওয়া যাবে ৭,৯৯০ টাকায় (আগে ছিল ৮,৯০০ টাকা)। গ্যালাক্সি কোর ২ এর নতুন মূল্য ১২,৯০০ টাকা (আগে ছিল ১৪,৫০০ টাকা)।

আর গ্যালাক্সি এস ডুয়োস ৩ এবং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমের নতুন বাজারমূল্য যথাক্রমে ৯,৯০০ টাকা এবং ১৯,৯০০ টাকা। আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম তিন মাসের কিস্তিতে কেনার সুযোগও পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন মূল্যসহ গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম আরো সহজে কিনতে পারবেন ৩ মাসের সহজ কিন্তিতে।