স্ট্রিমিং সার্ভিসে এবার জে জি
সুইডিশ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসপিরো কিনেছেন জে জি। উইম্প এবং টাইডাল নামের দুটি মিউজিক স্ট্রিমিং সার্ভিস পরিচালনা করে অ্যাসপিরো।
এর ফলে একসঙ্গে দুটি মিউজিক স্ট্রিমিং সার্ভিসের মালিক বনে গেছেন ওই মার্কিন হিপহপ তারকা।
ম্যাশএবল জানিয়েছে, ৫.৬ কোটি ডলারের বিনিময়ে অ্যাসপিরো কিনেছেন জে জি। বেশ কিছুদিন ধরেই অ্যাসপিরো পর্যবেক্ষণ করছিলেন বলে জানিয়েছেন এই র্যাপার। প্রতিষ্ঠানটির ভবিষ্যতও সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন তিনি।
মিউজিক স্ট্রিমিং সার্ভিসের বর্তমান বাজারে অ্যাসপিরো সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে ‘স্পুটিফাই’-এর বিপরীতে। স্পুটিফাইয়ের তুলনায় সেবার মান ভালো হওয়ায় অ্যাসপিরোর মালিকানাধীন টাইডাল স্ট্রিমিং সার্ভিসের খরচটাও বেশি।
