২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি প্রিন্টারে তৈরি ইলেকট্রনিক ডিভাইস

ইলেকট্রনিক পণ্য তৈরির নতুন এক থ্রিডি প্রিন্টার তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসুচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান ভোক্সেল৮। প্রতিষ্ঠানটির মতে এটাই বাজারের প্রথম ‘কার্যকর’ থ্রিডি ইলেকট্রনিক্স প্রিন্টার। উদ্ভাবকরা এই প্রিন্টার ব্যবহার করে এর মধ্যেই সাফল্যের সঙ্গে প্রিন্ট করেছেন ইউএসবি স্টিক আর ড্রোন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচলিত থ্রিডি প্রিন্টার যেভাবে মডেল প্রিন্ট করে ঠিক সেভাবে মূল ডিভাইসের কাঠামো স্তরে স্তরে প্রিন্ট করে ভোক্সেল৮-এর প্রিন্টারটি। একাজে ব্যবহার করা হয় পিলিএ বা পলিল্যাকটিক এসিড। আর সার্কিট প্রিন্ট করতে ব্যবহার করা ‘কন্ডাকটিভ সিলভার ইঙ্ক’।

থ্রিডি প্রিন্টারে ইলেকট্রনিক ডিভাইস প্রিন্ট করার ক্ষেত্রে প্রয়োজনীয় সফটওয়্যারের অভাব একটা বড় প্রতিবন্ধকতা ছিল বলে জানিয়েছেন ভোক্সেল৮ সহপ্রতিষ্ঠাতা মাইকেল বেল। প্রতিষ্ঠানটিকে এক্ষেত্রে সহযোগিতা করে সফটওয়্যার নির্মাতা অটোডেস্ক।

অটোডেস্কের তৈরি থ্রিডি ইলেকট্রনিক প্রিন্টিং ডিজাইন সফটওয়্যার ‘প্রজেক্ট ওয়্যার ব্যবহার করেই পুরোপুরি কার্যকর ড্রোন প্রিন্ট করতে সক্ষম হয়েছে ভোক্সেল৮।