২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সংবাদপত্রে সাইবার আক্রমণ

আবারো সংবাদপত্রের উপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এবার হ্যাক করা হয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক পোস্ট আর ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)-এর টুইটার অ্যাকাউন্ট। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোতে ভুয়া অর্থনৈতিক ও সামরিক খবর টুইট করেছে হ্যাকাররা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

টুইটার অ্যাকাউন্ট ও নিজস্ব ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ওয়াংশিংটনভিত্তিক ইউপিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

হ্যাকারদের পোস্ট করা এক টুইটে বলা হয়েছে, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন পোপ। আর নিউইয়র্ক পোস্টের অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক হামলা শুরু হয়েছে বলে টুইট করেছে হ্যাকাররা।

তবে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে করা টুইট ‘সত্য নয়’ বলে জানিয়েছেন এক পেন্টাগন কর্মকর্তা।