২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ‘কোড ইট গার্ল’

দেশে নারীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রোগ্রামিং কর্মশালা ‘কোড ইট গার্ল’। কর্মশালায় প্রোগ্রামিংয়ের ভাষা ‘পাইথন’ নিয়ে শেখার সুযোগ পাবেন অংশগ্রহনকারীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

১৭ জানুয়ারি, শনিবার রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। বাংলাদেশে নারীদের মধ্যে খুব কম সংখ্যক শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন; এ সংশ্লিষ্ট ক্যারিয়ারে তাদের অংশগ্রহন আরও কম বলে জানিয়েছেন ‘কোড ইট গার্ল’ উদ্যোক্তা আফরিন হোসেন।

‘কিন্তু এই ক্ষেত্রটি নারীদের জন্য সম্ভাবনাময়, তাই’ কিশোর বয়স থেকেই তাদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করাই কর্মশালার লক্ষ্য বলে এক জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

কর্মশালায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নবম, দশম ও একাদশ শ্রেনীর ৬০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।