২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি প্রিন্টেড শেলবি কোবরা রোডস্টার!

এবার থ্রিডি প্রিন্টারে তৈরি হল গাড়ির জগতের কিংবদন্তী শেলবি কোবরা রোডস্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টেমেন্ট অফ এনার্জির সহায়তায় ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি: ম্যানুফ্যাকচারিং ডেমোনস্ট্রেশন ফ্যাসিলিটি (এমডিএফ)-এর তৈরি এই শেলবি কোবরা রোডস্টার শুধুই একটি থ্রিডি প্রিন্টেড মডেল নয়, বরং রাস্তায় চলার উপযোগী পুরোদস্তুর একটি গাড়ি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, থ্রিডি প্রিন্টারে তৈরি হলেও দেখতে একদম আসল গাড়িগুলোর মতোই ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির তৈরি শেলবি কোবরা। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের জ্বালানী-বান্ধব বৈদ্যুতিক মোটর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে চলতি নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল কার শো-তে গাড়িটির প্রদর্শনী চলছে বলে জানিয়েছে ম্যাশএবল।

থ্রিডি প্রিন্টারে গাড়ি তৈরি করার ভাবনা মাথায় আসার ছয় সপ্তাহের মধ্যে গাড়িটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ড. লুনি লাভ। 

ড. লাভের মতে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো গাড়ির প্রোটোটাইপ তৈরিতে এখনও ‘ক্লে মডেল’ ব্যবহার করেন। এক্ষেত্রে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করলে নতুন গাড়ির ডিজাইন তৈরি প্রক্রিয়া আরও গতিশীল হবে। পাশাপাশি ডিজাইনের উপর ক্রেতাদের প্রতিক্রিয়াও জানতে পারবে প্রতিষ্ঠানগুলো।