২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪জির আগেই দৃশ্যপটে ‘৫জি’

এখনও কাজ চলছে তারবিহীন ৪জি নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে। এর মধ্যেই ‘৫জি’ প্রযুক্তি নিয়ে ভাবছে সুইডিশ টেলিযোগাযোগ প্রযুক্তি, পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সদ্য সমাপ্ত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে ‘৫জি’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন এরিকসনের প্রধান নির্বাহী হ্যানস ভেস্টবার্গ।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ৪জি গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল গতি। তবে ৫জি প্রযুক্তিতে শুধু ডেটা ট্রান্সফারের গতিই বাড়বে না, ৪জি’র তুলনায় ৫জি আরও ‘বুদ্ধিমান’ হবে বলে জানিয়েছেন এরিকসন প্রধান।

৫জি সংযোগ সেবা ব্যাপক হারে ছড়িয়ে পরবে বলে আশা প্রকাশ করেছেন ভেস্টবার্গ। আর ‘বুদ্ধিমান’ নেটওয়ার্কের উদাহরণও দিয়েছেন তিনি। ৫জি নেটওয়ার্কে গাড়িতে বসা আরোহীর প্রয়োজন অনুযায়ী ডেটা ট্রান্সফারের গতি কম বেশি হবে বলে উদাহরণ দেন তিনি।

২০২০ সাল নাগাদ পৃথিবীর ৮৫ শতাংশ ব্যবহারকারী ৩জি সংযোগ, এবং ৬০ শতাংশ ব্যবহারকারী ৪জি সংযোগ ব্যবহার করবে বলে জানিয়েছে সিনেট। ওই সময়ে একটা পরিপূর্ণ ‘কানেক্টেড সোসাইটি’ গড়ে তোলার জন্য ব্যবহারকারীদের ‘সঙ্গতিপূর্ণ নেটওয়ার্ক’-এর অংশ হতে বলে মন্তব্য করেন এরিকসন প্রধান।