২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুই করার ছিল না: সনি প্রধান

হ্যাকারদের আক্রমণের বিপরীতে কিছুই করার ছিল না বলে মন্তব্য করেছেন সনি পিকচার্সের নির্বাহী প্রধান মাইকেল লিন্টন। হ্যাকারদের আক্রমণ এতটাই বড় পরিসরে ছিল যে সেটি মোকাবেলা করার জন্য সনির প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এক সাক্ষাৎকারে ওই সাইবার আক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাইবার আক্রমণে ভেঙে পড়েছিল সনির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। বাধ্য হয়ে যোগাযোগের মাধ্যমে হিসেবে পুরোনো টেলিফোন বেছে নিতে হয়েছিল, কর্মীদের পারিশ্রমিক কাগজের চেকে পরিশোধ করতে হয়েছিল বলে জানিয়েছেন লিন্টন।

হ্যাকাররা সনির নিজস্ব সার্ভার ও কম্পিউটার নেটওয়ার্ক ধসিয়ে দিয়ে ডেটা চুরি করে এবং সব ডেটা মুছে দিয়েছিল বলে জানিয়েছেন লিন্টন।।

এ প্রসঙ্গে বিএইচ কনসালটিংয়ের নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান হোনান জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত ছিল।

হোনান এ প্রসঙ্গে জানান, শত টেরাবাইটের উপর ডেটা কারও নেটওয়ার্ক থেকে গোপনে হাতিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কারও চোখে তা ধরা পড়ছে না, বিষয়টি বিশ্বাস করা কঠিন। তিনি আরও জানিয়েছেন, সনির সিস্টেমে এর আগেও সাইবার হামলা হয়েছে। সেদিক থেকে চিন্তা করলে প্রতিষ্ঠানটির উচিত ছিল এমন প্রস্তুতি নিয়ে রাখা, যাতে তারা আক্রমণ ঠেকাতে ও আক্রমণ পরবর্তী ব্যবস্থা নিতে পারেন।