২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং-এর `স্মার্ট স্টার্ট' ডিসকাউন্ট

গ্যালাক্সি কোর ২ ও গ্যালাক্সি এস ডুয়োস ৩ স্মার্টফোনে নতুন করে ডিসকাউন্ট দিচ্ছে স্যামসাং বাংলাদেশ ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ডিসকাউন্টে গ্যালাক্সি কোর ২ এখন আগের থেকে ২ হাজার টাকা কম দামে ১২ হাজার ৫০০ টাকায় কিনতে পাওয়া যাবে। ডুয়াল সিম স্মার্টফোনটিতে আছে ৪.৫ ইঞ্চি এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং এইচডি ভিডিও প্লেব্যাক।

ডিসকাউন্টে গ্যালাক্সি এস ডুয়োস ৩-এর দাম কমে আসবে ১ হাজার টাকা, ৯ হাজার ৯০০ টাকায় কেনা যাবে স্মার্টফোনটি। ৪ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিনের গ্যালাক্সি এস ডুয়োস ৩-এ আছে ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।

এছাড়াও গ্যালাক্সি গ্র্যান্ড পরিবারের সর্বশেষ সংযোজন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম বাজারে কিনতে পাওয়া যাবে ২১ হাজার ৫০০ টাকা দামে। স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চি কিউএইচডি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।