২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের টাইজেন চালিত স্মার্টটিভি

ভবিষ্যতে টাইজেন অপারেটিং সিস্টেমে চালিত স্মার্ট টিভি বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে উল্লেখ করেছে, “স্মার্ট টিভির জন্য নতুন অপারেটিং সিস্টেম টাইজেন উন্মেচনের জন্য প্রস্তুত স্যামসাং।”

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 03:01 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

টাইজেন হচ্ছে একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর নির্ভরতা কমানোর লক্ষে ইনটেলসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে মিলে টাইজেন তৈরি করছে স্যামসাং।

স্যামসাংয়ের একজন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি ওয়ন-জিন টাইজেনচালিত স্মার্ট টিভিকে একটি ‘যুগান্তকারী’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জেডডিনেট।

চলতি বছরে টাইজেনভিত্তিক ডিজিটাল ক্যামেরা আর স্মার্টওয়াচ তৈরি করার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।