২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল সনির ৪কে অ্যাকশন ক্যামেরা

লাস ভেগাসের আন্তর্জাতিক কনজিউমার ইলেক্ট্রনিক্স শো-তে নিজেদের প্রথম ৪কে অ্যাকশন ক্যামেরা প্রদর্শন করল জাপানী টেক জায়ান্ট সনি, মডেল নম্বর এফডিআর-এক্স১০০ভি। ক্যামেরাটির সাহায্যে ৪কে (৩৮৪০x২১৬০) রেজুলিউশনে ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারী।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 02:59 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

প্রযুক্তিবিষয়ক খবরের সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে বাজারে আসবে ক্যামেরাটি, মূল্য ৫০০ ডলার। পানিরোধী এই ক্যামেরাটিতে থাকছে ‘উইন্ড নয়েজ রিডাকশন’ ফিচার, যার মাধ্যমে বাতাসে শব্দের মধ্যেও ভালমানের শব্দ ধারণ করা সম্ভব হবে।

ক্যামেরাটির ফিচারের মধ্যে আরও থাকছে সনির ‘স্টেডি শট ফিচার’, যা ক্যামেরাটি দিয়ে ধারণ করা ভিডিওগুলোকে স্থির রাখতে সাহায্য করবে। তবে ৪কে মোডে কাজ করবে না ফিচারটি, শুধু এইচডি মোডেই ব্যবহার করা যাবে।

অ্যাকশন ক্যামেরার পাশাপাশি একটি ৪কে ক্যামকর্ডারও উন্মোচন করে সনি, মডেল নম্বর এইচডিআর-এএক্স৩৩। এতেও থাকছে সনি স্টেডিশট স্ট্যাবিলাইজেশন ফিচার। গত বছরের ২ হাজার ডলার মূল্যের মডেলটির উন্নত সংস্করণ এটি। বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ ডলার।