২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওয়াচের যন্ত্রাংশ বানাবে স্যামসাং!

অ্যাপল আর স্যামসাং, প্রযুক্তিখাতের এই দুই জায়ান্টের মধ্যকার ‘মিঠে-কড়া’ সম্পর্ক বেশ পুরনো। পেটেন্ট মামলায় আদালতের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, আবার আভ্যন্তরীণ ব্যবসায়িক সম্পর্কও বজায় রেখে চলেছে উভয় প্রতিষ্ঠান। আর এবার নাকি ‘অ্যাপল ওয়াচ’-এর সিস্টেম-ইন-প্যাকেজ এস১ এর মূল যন্ত্রাংশগুলোর প্রধান সরবরাহকারী হচ্ছে স্যামসাং।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

ম্যাকরিউমারস এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ওয়াচের প্রসেসর, মোবাইল ডিআরএএম, এনএএনডি ফ্ল্যাশ আর সিস্টেম-ইন-প্যাকেজের আরও কিছু চিপ তৈরি করবে স্যামসাং। তুলনামূলক কম খরচের কারণেই স্যামসাংয়ের সঙ্গে এই ব্যবসায়িক চুক্তির আলোচনায় বসেছিল অ্যাপল।

চলতি বছর মার্চ মাসেই নাকি অ্যাপল ওয়াচ বাজারজাত করবে অ্যাপল। এখন কাজ চলছে ডিভাইসটির অপারেটিং সিস্টেম এবং ইন্ডাক্টিভ চার্জারের মতো হার্ডওয়্যার ফিচার নিয়ে। স্মার্টওয়াচটি বিক্রির জন্য ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ প্রশিক্ষণেও অংশ নেবেন অ্যাপলের বিক্রয়কর্মীরা।