২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে দুষছে ইউক্রেইন

জার্মানির সরকারি ওয়েবসাইটে সাইবার আক্রমণের ঘটনায় রাশিয়াকে দুষছে ইউক্রেইন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাক্ষাতের আগে জার্মান সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে সরাসরি রাশিয়ান সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ করেন ইউক্রেইনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েৎসিনইয়াক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বিবিসি জানিয়েছে, বুধবার সাইবার আক্রমণের শিকার হয় জার্মান চ্যান্সেলর এবং পার্লামেন্টের ওয়েব পেইজ। ঐদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েব পেইজগুলো অ্যাকসেস করা সম্ভব হয়নি। এই আক্রমণের দায় রাশিয়ান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।

"চ্যান্সেলর মের্কেলের ওয়েভসাইটে সাইবার আক্রমণের জন্য জনগণের টাকা ব্যয় করা বন্ধ করতে রাশিয়ান সিক্রেট সার্ভিসকে জোর সুপারিশ করছি।”-- বলেন ইয়াৎসেনইয়াক।

অন্যদিকে জার্মানির সরকারি ওয়েবসাইটে আক্রমণের দায় স্বিকার করে নিয়েছে ‘সাইবার বেরকুট’ নামের একদল হ্যাকার। রাশিয়াপন্থী হিসেবে পরিচত হ্যাকারদের এই দলটি। অন্যদিকে জার্মান গোয়েন্দা সংস্থাগুলেঅর দাবি, দৈনিক ৩ হাজার সাইবার আক্রমণের মোকাবেলা করছেন তারা।

নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বিবিসিকে বলেন,“এটা খুবই মজার যে, সাইবার আক্রমণ নিয়ে রাষ্ট্রগুলো একে অপরকে দোষ দিচ্ছে। যদিও তাদের দেয়া তথ্যগুলো অনেক সময় বাস্তবিক নয়।”