বাজারে গ্যালাক্সি কোর প্রাইম
বাংলাদেশে নতুন গ্যালাক্সি কোর প্রাইম স্মার্টফোন বাজারজাত করছে স্যামসাং বাংলাদেশ। ‘মেটাল ট্রিম ফিনিশ’-এর স্মার্টফোনটি মূলত তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যালাক্সি কোর প্রাইম নিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪.৫ ইঞ্চির ডিসপ্লে আছে ডুয়াল সিম স্মার্টফোনটিতে। আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
হার্ডওয়্যারের মধ্যে আছে ১.২ গিগাহার্টজ ক্ষমতার কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি ও ২ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি। ওয়াই-ফাই ও ব্লুটুথ ৪.০ সংযোগ সুবিধাও পাবেন ক্রেতা।
স্মার্টফোনটি সাদা ও ধূসর রঙের কেসিংয়ে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ। দাম হবে ১৩ হাজার ৯শ’ টাকা।
