২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে সিমফনির জেড ফাইভ স্মার্টফোন

দেশের বাজারে নতুন ‘জেড ফাইভ’ বাজারজাত করা শুরু করেছে বাংলাদেশি স্মার্টফোন ব্র্যান্ড সিমফনি। যমুনা ফিউচার পার্কে অবস্থিত সিমফনির ফ্ল্যাগশিপ আউটলেটে উন্মোচন করা হয় স্মার্টফোনটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 10:47 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিমফনি জানিয়েছে, বিভিন্ন সময়ে ক্রেতাদের চাহিদা ও পরামর্শেরভিত্তিতে ডিজাইন করা হয়েছে স্মার্টফোনটি। ১৩ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা আছে জেড ফাইভে। আরও আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লেসহ জেড ফাইভে ব্যবহার করা হয়েছে ড্রাগনট্রেইল গ্লাস। এটি স্মার্টফোনটি চাপ এবং দাগ থেকে সুরক্ষিত রাখবে বলে দাবি সিমফনির।

অন্যান্য ফিচারের মধ্যে আছে গরিলা গ্লাস ৩, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং আট কোরের ১.৪ গিগাহার্টজ ক্ষমতার প্রসেসর। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে এটি।

এছাড়াও ফোনটিতে রয়েছে অপেরা ম্যাক্স অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারী তার ইন্টারনেট ব্যবহারকে আরও পরিকল্পিত করতে পারবেন এবং এতে করে ইন্টারনেট ডেটা ব্যবহার আরও সাশ্রয়ী হবে বলে জানিয়েছে সিমফনি। জেড ফাইভ বাজারে  পাওয়া যাবে ১৪,৯৯০ টাকায়।