তিন ডলারে যে কোনো সাইটে ধস!
অবশেষে পরিষ্কার হল বড়দিনে এক্সবক্স এবং প্লেস্টেশন নেটওয়ার্স ধসের মূল হোতা হ্যাকারদের দল ‘লিজার্ড স্কোয়াড’-এর মূল উদ্দেশ্য। পুরো ঘটনা ছিল লিজার্ড স্কোয়াডের ‘ডিডিওএস টুল’-এর বাজারজাতকরণ কৌশল!
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ‘লিজার্ড স্ট্রেসার’ সাইট’ চালু করেছে লিজার্ড স্কোয়াড। সাইটটি থেকে সর্বনিম্ন তিন ডলারের বিনিময়ে লিজার্ড স্কোয়াডের ডিডিওএস টুল ব্যবহার করে যে কোনো সাইটে ধস নামাতে পারবেন যে কেউ। এক্সবক্স আর প্লেস্টেশন নেটওয়ার্ক অচল করে দিতে ওই একই টুল ব্যবহার করা হয়েছির বলে দাবি করেছে হ্যাকারদের দলটি।
ডিডিওএস আক্রমণে বিপুল পরিমাণ ডেটার রিকোয়েস্ট পাঠানো হয় একটি নেটওয়ার্ক সার্ভারে, যাতে অচল হয়ে পরে ওই সার্ভার। প্রযুক্তির ভাষায় একে বলা হয় ‘ডিস্ট্রিবেউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক’ বা ডিডিওএস।
নিজের মালিকানাধীন নয় এমন যে কোনো সাইটের উপর ডিডিওএস আক্রমণ চালানো বেআইনী। তবে লিজার্ড স্কোয়াড দাবি করছে, ‘লিজার্ড স্ট্রেসার’ আসলে একটি সাইটের ‘সহ্যক্ষমতা পরখ করার’ বৈধ টুল।
লিজার্ড স্ট্রেসার দিয়ে যে কোনো আইপি অ্যাড্রেস ধসিয়ে দেওয়ার সুযোগ পাবেন একজন গ্রাহক। খরচ পরবে ২.৯৯ ডলার (একশ’ সেকেন্ড জন্য) থেকে ৬৯.৯৯ ডলার (৮ ঘন্টার জন্য)।
কেবল বিভিন্ন সাইট নয়, ব্যক্তিগত স্কাইপ অ্যাকাউন্টেও আক্রমণ চালানো যাবে লিজার্ড স্ট্রেসার দিয়ে। এর আগে বিভিন্ন সময়ে ভিডিও গেইম নেটওয়ার্কে ধস নামানোর বদনাম আছে লিজার্ড স্কোয়াডের।
তবে লক্ষ করার বিষয় হচ্ছে লিজার্ড স্ট্রেসারের ‘টার্মস অফ সার্ভিস’-এ বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের আইনে মেনে সেবা দিচ্ছে হ্যাকারদের দলটি!
