আইএস কন্টেন্টবাহী সাইট ভারতে ব্লকড
মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্র জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পোস্টকৃত বা সমর্থনকৃত কন্টেন্ট আছে এমন কয়েক ডজন ওয়েবসাইট বুধবার ব্লক করে দিয়েছে ভারত সরকার। সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি ব্যাঙ্গালোর প্রধান প্রাঙ্কেশ প্রকাশ কর্তৃক প্রকাশিত সরকারি উপদেশ অনুযায়ী সাইটগুলো ভারতে নিষিদ্ধ করেছে ‘দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সাইটগুলোতে ‘আইএসের পোস্ট করা ভারত বিরোধী কনটেন্ট ছিল’ বলে টুইট করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আরভিন্দ গুপ্তা।
ব্লক করে দেওয়া সাইটগুলোর মধ্যে আছে পরিচয় গোপন রেখে যোগাযোগের সাইট গিটহাব ও পেস্টবিন। আইসের ভিডিও থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ভিডিও হোস্টিং সাইট ভিমিও আর ডেইলি মোশনও।
তবে ব্লক করা হয়নি গুগলের ইউটিউব। ইউটিউবে আইসের ভিডিও পোস্ট করা বন্ধ করতে শুরু থেকেই তৎপর ছিল গুগল।
তবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে গিটহাব, ডেইলিমোশন আর ভিমিওর মতো কয়েকটি সাইটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
