গ্যালাক্সি নোট ৪-এ স্ন্যাপড্রাগন ৮০১
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ২০১৫ সালে গ্যালাক্সি নোট ৪-এর নতুন সংস্করণ বাজারজাত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গ্যালাক্সি নোট ৪-এর নতুন সংস্করণটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮১০, যাতে বাড়বে ফ্যাবলেটটির কার্যক্ষমতা।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্ন্যাপড্রাগন ৮১০ ব্যবহার করে বানানো বাজারের প্রথম স্মার্টফোন হবে গ্যালাক্সি নোট ৪-এর নতুন সংস্করণটি। স্ন্যাপড্রাগন ৮১০-এর বদৌলতে গ্যালাক্সি নোট ৪-এর নতুন সংস্করণে ফোরকে ভিডিও স্ট্রিম করে দেখা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল। গেইম খেলার সময় পাওয়া যাবে গেইমিং কনসোলে খেলার অনুভূতি। এ ছাড়া ব্যবহারকারী চাইলে হোম পিসি হিসেবেও ব্যবহার করতে পারবেন ডিভাইসটি।
স্যামসাংয়ের তথ্য অনুসারে, ফোনটির এলটিই গতি আরও বৃদ্ধি পাবে। ফোরজি এলটিই-এ সংযোগ পাওয়া যাবে নতুন গ্যালাক্সি নোট ৪-এ। যা প্রচলিত এলটিই সংযোগের তুলনায় চার গুণ দ্রতগতিসম্পন্ন।
অধিকাংশ পর্যবেক্ষক অনুমান করছেন, প্রথমে দক্ষিণ কোরিয়ার বাজারে আসবে গ্যালাক্সি নোট ৪-এর নতুন সংস্করণটি। বিশ্বব্যাপি কবে নাগাদ নতুন নোট ৪ পাওয়া যাবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি স্যামসাং।
