পলিসি পাল্টচ্ছে ফোরচ্যান
এখন থেকে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন (ডিএমসিএ) মেনে চলবে বলে ঘোষণা দিয়েছে ছবি শেয়ারিং সাইট ফোর চ্যান। হলিউড সেলিব্রিটিদের লিক হওয়া ছবিগুলো সর্বপ্রথম পোস্ট হয় এই সাইটেই। ছবি প্রচারের ক্ষেত্রে কপিরাইট আইন অমান্য করার জন্য অনেক আগে থেকেই কুখ্যাতি আছে সাইটির।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো পোস্টের বিরুদ্ধে সত্ব লঙ্ঘনের নোটিশ পেলে সাইট থেকে ওই পোস্ট মুছে ফেলা হবে। পাশাপাশি পোস্টটির মালিককে তাদের এই পদক্ষেপের কথা জানাবে সাইটি। নিয়মিত আপত্তিকর বিষয়বস্তু পোস্ট করলে ওই ব্যবহারকারী সাইট থেকে নিষিদ্ধ হবেন। এ ধরনের নোটিশের সত্যতা যাচাই করা এবং উপযুক্ত পদক্ষেপ নেয়ার উদ্দেশ্যে একজন কর্মীও নিয়োগ করেছে ৪চ্যান।
সেলিব্রিটি ফটো লিকের ঘটনার পরিপ্রেক্ষিতেই নিজেদের পলিসি পরিবর্তনে সক্রিয় হয়েছে সাইটটি, জানিয়েছে বিবিসি। তবে নতুন এই পলিসির মাধ্যমে কেবল সাইটের অ্যাকাউন্টধারী ব্যবহারকারীদেরকেই আপত্তিকর পোস্টে ব্যাপারে সতর্ক করা সম্ভব। যেসব ব্যবহারকারীর সাইটিতে কোন অ্যাকাউন্ট নেই তাদের আপত্তিকর পোস্টগুলোর উপর নতুন এই পলিসি কি প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয়।
