২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী চরিত্রে নিনটেন্ডোর ‘না’

লাইফ-সিমুলেশন গেইম ‘তোমোডাচি লাইফে’ সমকামী চরিত্র হিসেবে খেলার সুযোগ দেবে না গেইমিং কনসোল নির্মাতা নিনটেন্ডো।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 06:08 PM

Updated : 26 Jul 2022, 12:39 PM

সম্প্রতি এক তোমোডাচি লাইফের চরিত্রগুলোর মধ্যে সমকামী সম্পর্কে যাওয়ার ফিচারের দাবিতে এক সোশাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গেইমটির রিলেশনশিপ অপশনে কোনো পরিবর্তন আনার করার লক্ষ্য নেই বলে নিশ্চিত করেছে জাপানিজ ওই গেইম নির্মাতা।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানে নিনটেন্ডোর বেস্ট সেলিং গেইমগুলোর একটি তোমোডাচি লাইফ। গেইমটিতে ‘কোনো ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গী তুলে কোনো উদ্দেশ্য কখনও ছিল না’ বলে এক বিবৃতিতে জানিয়েছে নিনটেন্ডো অফ আমেরিকা ইনকর্পোরেটেড।

তোমোডাচি লাইফ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজারে লঞ্চ হবে জুন মাসে। সমকামী সম্পর্কে জড়ানোর কোনো সুযোগ নেই তোমোডাচি লাইফের জাপানি সংস্করণেও।

তোমোডাচি লাইফ জাপানের বাজারে আসে ২০১৩ সালে। গেইমাররা গেইমটি খেলেন ব্যক্তিগত ‘মি’ (Mii) হিসেবে।

গেইমটিতে সমকামী চরিত্র হিসেবে খেলার সুযোগের দাবিতে সোশাল মিডিয়া ক্যাম্পেইনটি শুরু করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ২৩ বছর বয়সী তরুণ টাই মারিনি। মারিনির বক্তব্য-- “আমার একমাত্র অপশন হল, গেইমের আমার নিজের অথবা আমার বাগদত্তের লিঙ্গ বদলে ফেলা। অন্যথায় গেইমে বিয়ে করতে পারছি না আমরা।”

মারিনির ক্যাম্পেইনের বিষয়বস্তু এবং ক্যাম্পেইনে পোস্ট করা অন্যদের বক্তব্য বিবেচনায় আছে বলে জানিয়েছে নিনটেন্ডো। “আমরা ভক্তদের কথা শুনছি এবং প্রতিক্রিয়ার উপর চোখ রাখছি। এই ঘটনাকে আমরা ক্রেতাদের চাহিদা এবং মানসিকতা আরও ভালো করে বোঝার সুযোগ হিসেবে নিচ্ছি।”