এফ৮ ফিরিয়ে আনছে ফেইসবুক
তিন বছরের বিরতির পর ডেভেলপারদের সম্মেলন এফ৮ ফিরিয়ে আনছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। ফেইসবুক আবারও এফ৮ আয়োজনের ঘোষণা দিয়েছে শনিবার। ৩০ এপ্রিল স্যান ফ্রান্সিকোতে অনুষ্ঠিত হবে এফ৮ ২০১৪।
সিনেটের প্রতিবেদন অনুযায়ী ফেইসবুক শেষবার এফ৮ আয়োজন করেছিল ২০১১ সালে। সেবারের এফ৮-এ প্রথমবারের মতো টাইমলাইন দেখিয়েছিল ফেইসবুক। তিন বছর পর ফিরে আসা এফ৮ হবে আরও বেশি ডেভেলপারকেন্দ্রিক। অর্থ্যাৎ এক দিনের সম্মেলনটিতে আনকোড়া নতুন কোনো পণ্য বা সেবা উন্মোচন করবে না ফেইসুবক, জোর দেওয়া হবে প্রযুক্তিগত বিভিন্ন দিকে।
এবারের এফ৮-এ জাকারবার্গের উপস্থিতি নিশ্চিত নয়। মূল বক্তব্য কে রাখবেন এখনও গোপন রাখা হয়েছে সেটিও। তবে ঘোষণা আসতে পারে ফেইবুকের মোবাইল অ্যাপ অ্যাড অথবা ফেইসবুকের নিজস্ব মোবাইল অ্যাড নেটওয়ার্ক নিয়ে।
ফেইসবুকের মালিকানাধীন মোবাইল ইনফ্রাস্ট্রাক্চার প্রতিষ্ঠান পার্সের সিইও ইলিয়া সুকার বলেন, ‘এফ৮ এর শুরু হবে উদ্বোধনী বক্তব্য দিয়ে। এরপর চার ধাপে আলোচনা করা হবে অ্যাপ নির্মাণের খুঁটিনাটি, ইনফ্রাস্ট্রাকচার তৈরির কৌশল, বিজ্ঞাপনের টিপস এবং নিজের তৈরি অ্যাপটির সাফলৌর জন্য প্রয়োজনীয় খুটিনাটি সবই।
এবারের এফ৮ এ অংশ নেবেন প্রায় দেড় হাজার ডেভেলপার। কনফারেন্সে অংশ নেওয়ার জন্য আগে থেকেই আবেদন করতে হবে অ্যাপ নির্মাতাদের। ফেইসবুক রেজিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত জানাবে আগামী সপ্তাহেই।
