ম্যাকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি
ক্যাসপারস্কি ল্যাব টেক জায়ান্ট অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বাংলাদেশে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি’ অবমুক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি ল্যাবের বাংলাদেশের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস জানিয়েছে, আগের সংস্করণটি ছিল ম্যাকের ‘অ্যান্টিভাইরাস’, কিন্তু নতুনটি প্রিমিয়াম ইন্টারনেট সিকিউরিটি সুরক্ষা স্কিম।
নতুন এ সংস্করণটি ম্যাক ব্যবহারকারীদের জন্য হালনাগাদ সুরক্ষা প্যাকেজ। এতে আছে নতুন ও উঠতি হুমকিগুলোর বিরুদ্ধে সুরক্ষা, অনলাইন শপিং ও নেট সার্ফিংয়ের নিরাপত্তা বিধান, ভার্চুয়াল কিবোর্ডের আইডেন্টিটি প্রটেকশন এবং পুরস্কার বিজয়ী প্যারেন্টাল কন্ট্রোল।
অফিসএক্সট্র্যাক্টসের সিইও প্রবীর সরকার নতুন ইন্টারনেট সিকিউরিটি অবমুক্তকরণ অনুষ্ঠানে বলেন “ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ম্যাক সিস্টেমে কোন নিরাপত্তার প্রয়োজন নেই বলে জনশ্রুতির দিন এখন শেষ হয়ে গেছে। ম্যাক নিরাপদ নয় এবং এটি এখন সাইবার অপরাধীদের জনপ্রিয় লক্ষ্যবস্তু।”
