১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যীশুকে ‘চেনে না’ গুগল হোম!

যীশুখ্রিস্টকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না গুগল হোম। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের মুখে অবশেষে ডিভাইসটি থেকে সব ধরনের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছে নির্মাতা মার্কিন ওয়েব জায়ান্টটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 03:54 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, গুগলের এই স্পিকারটিকে কেউ যদি জিজ্ঞাসা করেন “যীশু কে?”, তখন গুগল হোম-কে জবাব দিতে দেখা যায়- “আপনাকে এক্ষেত্রে কীভাবে সহায়তা করতে পারি তা নিয়ে আমি নিশ্চিত না।”

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, তারা ডিভাইসটিতে ধর্মীয় সব বড় চরিত্রগুলো নিয়ে জবাব দেওয়ার ফিচার বন্ধ করে দেবে।

শুক্রবার গুগলের সার্চ বিভাগের উপদেষ্টা ড্যানি সালিভান এক টুইটে বলেন, “‘যীশু কে? বা ‘যীশখ্রিস্ট কে’ এমন প্রশ্নের জবাব গুগল অ্যাসিস্ট্যান্ট-এর না দেওয়ার পেছনে কোনো অসম্মানের বিষয় নেই, বরং সম্মান নিশ্চিত করতেই এটি করা হয়েছে।”

“অ্যাসিস্ট্যান্ট-এর বলা কিছু জবাব ওয়েব থেকে আসে আর নির্দিষ্ট কিছু বিষয়ে এই কনটেন্ট ক্ষতিকর বা স্প্যাম জাতীয় কিছুর কাছে অনেক লঙ্ঘনযোগ্য হয়ে উঠতে পারে।

গুগল হোম গৌতম বুদ্ধ, হজরত মুহাম্মদ (স.) আর শয়তান সম্পর্কে বলতে পারে কিন্তু যীশুকে নিয়ে কোনো ধরনের তথ্য দিতে পারে না, বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি প্রতিবেদনে এমনটা বলা হয়।

এই সমস্যা সমাধানের আগ পর্যন্ত ডিভাইসটি সব ধরনের ধর্মীয় চরিত্র নিয়ে করা প্রশ্নের জবাব দেওয়া বন্ধ রাখবে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে।