Published : 02 Jul 2017, 04:32 PM
সম্প্রতি ডিভাইসটিতে আপডেট আনার ঘোষণা দেয় মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। কিন্তু পরিকল্পিত সময়ের আগেই ভুলবশত কিছু গ্রাহকের কাছে আপডেট চলে গিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় অনুষ্ঠিত গুগল আইও ডেভেলপারস কনফারেন্স ২০১৭-তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ডিভাইসটিতে ব্লুটুথ স্ট্রিমিং ফিচার আনা হবে।
“যদিও প্রযুক্তির আদি যুগ থেকেই ব্লুটুথ রয়েছে তবুও গুগল হোমে এই প্রযুক্তি যোগ করতে কিছুটা সময় লেগেছে। এটি এখন আসছে এবং হয়তো ইতোমধ্যেই এটি আপনার গুগল হোম-এ চলে এসেছে”-- বলা হয় অ্যান্ড্রয়েডভিত্তিক খবরের সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর প্রতিবেদনে।
বিস্তৃত পরিসরে সব ডিভাইসের জন্য এই আপডেট আনা হয়নি। আর আপডেটের মাধ্যমে গুগল হোম-এ ব্লুটুথ স্ট্রিমিং ফিচার আনা হচ্ছে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি গুগল।
গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপডেট দেওয়া হলে এটি ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। উন্মোচনের সময় থেকেই এতে প্রতিষ্ঠানের নিজস্ব ‘ক্রোমকাস্ট অডিও’ স্ট্যান্ডার্ড রয়েছে।
এবার এতে ব্লুটুথ স্ট্রিমিং আনা হলে ওয়াই-ফাই সংযোগ ছাড়াই মিউজিক স্ট্রিমিং করা যাবে।