২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কম্পিউটার সোর্স-স্ট্যান্ডার্ড ব্যাংক চুক্তি

কম্পিউটার সোর্স পরিবেশিত প্রযুক্তি পণ্যে সুদমুক্ত কিস্তি সুবিধা পেতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

বুধবার এ বিষয়ে কম্পিউটার সোর্স ও স্টান্ডার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

মতিঝিল ইসলাম চেম্বারের স্ট্যান্ডার্ড ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ ও স্ট্যান্ডার্ড ব্যাংক-এর হেড অফ কার্ড শরীফ জহিরুল ইসলাম স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্স-এর প্রধান অর্থ কর্মকর্তা মুহাম্মদ আল আমিন এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের আইটি প্রধান মোশাররফ হোসাইন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে ছয় মাস, নয় মাস ও ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে ঢাকা ও দেশজুড়ে ছড়িয়ে থাকা কম্পিউটার সোর্স-এর যে কোনো আউটলেট থেকে পছন্দের ব্র্যান্ডের ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, আইম্যাক, সিমযুক্ত আইপডসহ প্রয়োজনীয় প্রযুক্তি পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্ড ব্যবহারকারী।

প্রযুক্তি পণ্য ও সেবা গ্রহণে কম্পিউটার সোর্স থেকে ইতোমধ্যে একই ধরনের সুবিধা ভোগ করছেন ইবিএল, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টাড, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।