Published : 12 Sep 2016, 05:57 PM
বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে আরও নতুন ডিজিটাল সেবা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।
আউডি এবং এফএডাব্লিউ (ফোকসভাগেন এর সংযুক্ত প্রতিষ্ঠান এবং গাড়ি নির্মাতা) উভয়ই আলিবাবা (চীনা অনলাইন কেনাবেচা প্রতিষ্ঠান), বাইদু (চীনা ওয়েব সার্ভিস), টেনসেন্ট (চীনা প্রযুক্তি পণ্যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান) সম্প্রতি এক চুক্তিতে এসেছে। এই চুক্তির আর্থিক পরিমাণ অপ্রকাশিত রাখা হয়েছে।
আউডি এবং এফএডাব্লিউ-এর মূল প্রতিষ্ঠান ফোকসভাগেন, কার্বন নির্গমন-এর পরিক্ষায় জালিয়াতির কারণে গাড়ি বাজারে কিছুটা পিছিয়ে পড়েছে। এরই সঙ্গে অন্যান্য গাড়ি নির্মাতাদের ডিজিটাল সার্ভিস সেবা দেওয়ার প্রতিযোগিতার ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই চুক্তিতে উল্লেখ আছে, বাইদু এবং আউডি স্মার্টফোন অ্যাপ-এর সংস্করণ নিয়ে কাজ করবে, যেন গাড়ি ব্যবহারে উন্নতি ঘটে। এই চুক্তির মাধ্যমে টেনসেন্ট সহায়তা করবে উইচ্যাট যোগাযোগ মাধ্যমকে আরও শক্তিশালী করার মাধ্যমে যাতে চালকরা আরও সহজে তা ব্যবহার করতে পারে। আর আলিবাবা ট্রাফিক নিউজ এবং থ্রিডি ম্যাপ-এর সেবার আরও সংস্করণ আনবে।
যুক্তরাষ্টের নিউ ইয়র্কভিত্তিক অনলাইন যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান জেট ফোকসভাগেনকে ৩০ কোটি ডলারের অনুদান দিতে পারে বলে জানিয়েছে রয়টার্স।