২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোটি ডলারের লটারি-ও হ্যাক

লটারিতে বড় ধরনের কারচুপির দায়ে অভিযুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি স্টেট লটারি অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক এডি টিপটন। ওই ব্যাক্তির নামে ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার মূল্যের জ্যাকপট কারচুপির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, টিপটনের বিরুদ্ধে জ্যাকপট ছাড়াও আরো বেশকিছু লটারি জালিয়াতির অভিযোগ রয়েছে। আইওয়া-এর তদন্তকারীর দেওয়া তথ্যমতে কয়েক বছর ধরেই ওই ব্যক্তি প্রতিষ্ঠানের র‍্যান্ডম নাম্বার জেনারেটর সিস্টেমে তার নিজের সফটওয়্যার কোড ইন্সটল করার মাধ্যমে কারচুপি করে আসছিল। এই কোড তাকে বছরের নির্দিষ্ট কিছুদিনে জেতা সংখ্যাটি জানিয়ে দিত।

গত বছরই টিপটনকে আইওয়ার ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার জ্যাকপটে জালিয়াতির জন্য অভিযুক্ত করা হয়। বর্তমানে কলোরাডো, উইসকননি, ওকলাহোমা এবং ক্যানসাসে পুরস্কার ঘোষণা করার পেছনে তার জড়িত থাকার বিষয়টি বিচারের অপেক্ষায় রয়েছে।

২০১০ সালের এক ভিডিও ফুটেজে এক ব্যাক্তিকে এক গ্যাস স্টেশনে ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের ওই জ্যাকপটের লটারি টিকেট এবং হট ডগ কিনতে দেখা যায়। পরে প্রতিষ্ঠানের সহকর্মীরা ওই ক্রেতাকে টিপটন হিসেবে চিহ্নিত করেন। এই ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যান্ডম নাম্বার জেনারটরে তার কোড ব্যবহারের পর সেটি মুছেও ফেলতেন টিপটন। তবে ফরেনসিক রিপোর্টে তার কিছু প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। ওই রিপোর্টের উপর ভিত্তি করেই তার নামে ৬ এপ্রিল দুটি অভিযোগ দাখিল করেছে তদন্তকারী দল।

তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়, টিপটনের সঙ্গে জড়িত ৬টি পুরস্কার জালিয়াতির সবগুলোই ২০০৫ সাল থেকে ২০১১ সালের মধ্যে ২৩ নভেম্বর অথবা ২৯ ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল। ২০০৬ সালে পরপর কয়েকবার তাকে ৫ লাখ ডলার নগদ অর্থের দাগী বিলসহ আবিষ্কারের পরই তাকে নজরদারীতে রাখা হয়।

টিপটন অবশ্য দাবী করেছেন তিনি কলোরাডো লটো জ্যাকপটের একটি শেয়ার জিতেছেন এবং সেই অর্থ সংগ্রহ করার জন্য তার এক বন্ধুকেও নিয়োগ দিয়েছেন।